যে সাহাবীর কথা আল্লাহ কুরআনে বলেছেন

 বিখ্যাত সাহাবী হযরত সুহাইব রুমি (রা.)। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তখন মক্কার কাফেররা তাকে ঘিরে ফেলল। তারা বলল, তুমি আমাদের এখানে গরিব অবস্থায় এসেছিলে, পরে ধনী হয়েছ। এখন তুমি নিজেকে এবং সম্পদ নিয়ে চলে যাবে, তা হতে পারে না।


সুহাইব (রা.) বললেন, আমি যদি আমার সব সম্পদ তোমাদের দিয়ে দিই, তবে কি তোমরা আমাকে আমার দ্বীন নিয়ে যেতে দেবে? তারা বলল, হ্যাঁ, দেব। তিনি কালবিলম্ব না করে তার সারাজীবনের উপার্জিত সব সম্পদ তাদের দিয়ে দিলেন এবং খালি হাতে মদিনার পথে রওনা হলেন।


তিনি যখন মদিনায় পৌঁছালেন, তখনো তিনি নবীজি (সা.)-এর সাথে দেখা করেননি। কিন্তু জিবরাঈল (আ.) আগেই নবীজিকে এই ঘটনা জানিয়ে দিলেন। সুহাইব (রা.)-কে দেখামাত্রই নবীজি (সা.) হাসিমুখে বলে উঠলেন: লাভজনক ব্যবসা করেছ হে আবু ইয়াহইয়া! তোমার ব্যবসা সফল হয়েছে! তখন এই আয়াত নাজিল হলো— মানুষের মধ্যে কেউ কেউ আছে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান-মাল বিক্রি করে দেয়। (সূরা বাকারা: ২০৭)

Post a Comment

নবীনতর পূর্বতন