আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা'আলা আনহু দায়িত্ব গ্রহণের পর একমাত্র সমস্যা ছিল, তাকে সবসময় পাওয়া যেত না। কারণ, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তার পরিবারের আর্থিক প্রয়োজন তাকেই পূরণ করতে হতো। খলিফা নিযুক্ত হওয়ার পর একদিন আবু বাকর সিদ্দিককে কাপড় নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে যেতে দেখা গেল। উমর এবং আবু উবাইদা তাকে ডেকে বললেন, “আল্লাহর রাসূলের খলিফা! আপনি কোথায় যাচ্ছেন?”
তিনি উত্তর দিলেন, “বাজারে।”
তারা জিজ্ঞেস করলেন, “কেন? আপনাকে তো মুসলিম শাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।”
আবু বাকর বললেন, “তাহলে কিছু সময় এদিকে না দিলে আমি আমার পরিবারকে খাওয়াবো কীভাবে?”
তারা বললেন, “আমাদের সাথে আসুন। আমরা আপনার জন্য একটি ভাতা নির্ধারণ করে দেবো।”
তিনি তাদের সাথে গেলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন, প্রতিদিন তাকে একটি ভেড়ার অর্ধেক সমমূল্য দেওয়া হবে।
📚আল- খুলাফা আর- রাশিদূন, আবু বাকর আস-সিদ্দীক, ড. ‘আলী মুহাম্মাদ সাল্লাবি, পৃষ্ঠা ২২৭
একটি মন্তব্য পোস্ট করুন