দুঃশ্চিন্তাগ্রস্থ হলে কিংবা পেরেশানিতে রাসূল [সাঃ] যে দু’আ পড়তেন

দুঃশ্চিন্তাগ্রস্থ হলে কিংবা পেরেশানিতে রাসূল [সাঃ] যে দু’আ পড়তেন

§  ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, বিরাহমাতিকা আস্তাগিছ।

অর্থঃ হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমি আপনার রহমত প্রার্থনা করছি।                              [মিশকাতঃ ২৪৫৪]

§  আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসী তারফাতা আইনিন আশলীহ লি শানি কুল্লাহ, লা ইলাহা ইল্লা আন্তা।

অর্থঃ হে আল্লাহ! আমি আপনার রহমত চাই। আমাকে এক পলকের জন্যেও আমার নফসের কাছে কখনও ছেড়ে দিবেন না। আমার সকল কাজকে সহজ করে দিন। আপনি ছাড়া আর কোনও মাবুদ নেই।

ফজিলতঃ

-          এটি খুবই শক্তিশালী দু’আ।

-          যেকোন পেরেশানি, বিপদ-আপদে এটি পড়া যেতে পারে।

-          মাঝরাতে/শেষ রাতে ঘুম থেকে উঠে পড়া যেতে পারে।

-          আল্লাহ দ্রুত সাড়া দিবেন, ইনশাআল্লাহ।

§  লা ইলাহা ইল্লাহু আল আজীমুল হালিম, লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশীল আজীম, লা ইলাহা ইল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ, ওয়া রাব্বুল আরশীল কারীম।     [বুখারীঃ ২৭৩০]

§  আল্লাহুম্মা আজিরনী ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা।

Post a Comment

নবীনতর পূর্বতন