যেসব দু’আ ফিরিয়ে দেওয়া হয় না

 

যেসব দু’আ ফিরিয়ে দেওয়া হয় না

১] অনুপস্থিত ব্যক্তির জন্য দু'আ, কোন মুসলিমের অগোচরে অন্য মুসলিমের দু'আ।

[মুসলিম ২৭৩২, ২৭৩৩, আবু দাউদ ১৫৩৪, ইবনে মাজা ২৮৯৫, আহমাদ ২১২০০, ২৭০১০, রিয়াদুস সলেহীন ১৫০৩]

২] জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দু'আ।                                              [তিরমিজি-৩৪৪৮]

৩] বাবা তার সন্তানের জন্য দু'আ৷                                                       [তিরমিজি-৩৪৪৮]

৪] নেককার সন্তানের দু'আ - বাবা-মায়ের জন্য তাদের মৃত্যুর পর।                       [আবু দাউদ-২৮৮০]

৫] আরাফাতের ময়দানে দু'আ।                                                          [তিরমিজি-৩৫৮৫]

৬] বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দু'আ                        [সূরা নমল ৬২, ৫৭ ও সূরা ইসরার ৬৭ নাম্বার আয়াত]

৭] সেজদায় দু'আ।      

[মুসলিম ৪৮২, নাসাঈ ১১৩৭, আবু দাউদ ৫৭০, আহমাদ ৯১৬৫, নাসাঈ ১০৪৫, রিয়াদুস সলেহীন ১৫০৬]

৮] হজ্জের স্থানসমূহে দু'আ। যেমন: আরাফাহ, মুজদালিফা, মিনা...।                      [ইবনে মাজাহ-২৮৯২]

৯] হজ্জ করা অবস্থায় হাজ্জীর দু'আ।                                                    [ইবনে মাজাহ-২৮৯৩]

১০] উমরাহ করার সময় উমরাহকারীর দু'আ।                                           [নাসাঈ-২৬২৫]

১১] আযানের পর দু'আ।                                                                   [তিরমিজি-২১০]

১২] ক্বিতাল চলাকালীন সময় দু'আ।                                                         [আবু দাউদ-২৫৪০]

১৩] বৃষ্টি বর্ষণকালে দু'আ।                                                                  [আবু দাউদ-২৫৪০]

১৪] শেষ রাতের দু'আ, তাহাজ্জুদের সময়কার দু'আ।            

 [বুখারী-১১৪৫, তিরমিজি ৩৪৯৯, রিয়াদুস সলেহীন ১৫০৮]

১৫] জুম্মার দিনে দু'আ, আসরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে।           [নাসাঈ-১৩৮৯]

১৬] লাইলাতুল ক্বদরের রাত্রির দু'আ।                                                   [বুখারী ও মুসলিম]

১৭] আযান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দু'আ।                      [আহমাদ-১৪৬৮৯, মুসলিম -৬৬৮]

১৮] ফরয স্বলাতের শেষ অংশে দু'আ [সালাম ফিরানোর আগে]।     [রিয়াদুস সলেহীন ১৫০৮, তিরমিজি-৩৪৯৯]

১৯] মুসাফিরের দু'আ [সফর অবস্থায়]।                                                   [তিরমিজি-৩৪৪৮]

২০] রোজাদার ব্যক্তির দু'আ [রোজা অবস্থায়]।                                          [ইবনে মাজাহ-১৭৫২]

২১] ন্যায়পরায়ণ শাসকের দু'আ।                                                        [তিরমিজি-২৫২৬]

২২] দু'আ ইউনুস পাঠ করে দু'আ করলে কবুল হয়।                                     [তিরমিজি-৩৫০৫]

২৩] ইসমে আযম পড়ে দু'আ করলে কবুল হয়।                                             [ইবনে মাজাহ-৩৮৫৬]

২৪] বিপদে পতিত হলে যে দু'আ পড়া হয় [ইন্না লিল্লা-হি... রাজিউন] এবং [আল্লা-হুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া ওয়াখলিফলী খইরাম মিনহা...] তখন দু'আ কবুল হয়।

[মিশকাতুল মাসীবাহ-১৬১৮, মুসলিম -৯১৮]

২৫] জমজমের পানি পান করার পর দু'আ।                                             [ইবনে মাজাহ-৩০৬২]

২৬] নির্যাতিতের দু'আ।                                                                 [তিরমিজি-৩৪৪৮]

২৭] যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে, কেননা সে একটি ফেরেশতা দেখেছে।                       [বুখারী [ফাতহুল বারীসহ], ৬/৩৫০, নং ৩৩০৩; মুসলিম, ৪/,২০৯২, নং ২৭২৯]

২৮] দু'হাত তুলে দোয়া করা, আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।  [আবু দাউদ-১৪৮৮]

Post a Comment

নবীনতর পূর্বতন