রাসূল [সাঃ] এর চোখে ১২ প্রকার মানুষ সবচেয়ে সর্বোত্তম
● ১. রাসুলুল্লাহ [সাঃ] ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’ [বুখারী: ৫০২৭]
● ২. রাসুলুল্লাহ [সাঃ] ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।’ [বুখারী: ৬০৩৫]
● ৩. রাসুলুল্লাহ [সাঃ] ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।’ [বুখারী: ২৩০৫]
● ৪. রাসুলুল্লাহ [সাঃ] ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ [তিরমিজি: ২২৬৩/২৪৩২]
● ৫. রাসুলুল্লাহ [সাঃ] ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।’ [সহিহ ইবনে হিব্বান: ৪১৭৭]
● ৬. রাসুলুল্লাহ [সাঃ] ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং [নেক] কাজে উত্তম। [আহমাদ ৭২১২, ৯২৩৫, সিঃ সহীহাহ ১২৯৮]
● ৭. রাসুলুল্লাহ [সাঃ] ইরশাদ করেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। [সহীহুল জামে’ হা/ ৩২৮৯, দারাক্বুত্বনী, সিঃ সহীহাহ ৪২৬]
● ৮. রাসুলুল্লাহ [সাঃ] ইরশাদ করেছেন, ‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রাসুলুল্লাহ [সাঃ] ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ। [ইবনে মাজাহ ৪২১৬, সহিহুল জামে, হাদিস: ৩২৯১]
● ৯. রাসুলুল্লাহ [সাঃ] ইরশাদ করেছেন, ‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।’ [তিরমিজি: ১৯৪৪]
● ১০. রাসুলুল্লাহ [সাঃ] ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।’ [বুখারী: ৩৫৫৯]
● ১১. রাসুলুল্লাহ [সাঃ] বলেন, মর্যাদায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে, যে নিজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে। [বাইহাক্বীর শুআবুল ঈমান ৪২৯১, সিলসিলা সহীহাহ ৩৩৩৩]
● ১২. রাসুলুল্লাহ [সাঃ] বলেনঃ ঐ মু’মিন [সর্বশ্রেষ্ঠ] যে আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে যুদ্ধ করে। [বুখারী ২৭৮৬, ৬৪৯৪, মুসলিম ৪৯৯৪-৪৯৯৫]
একটি মন্তব্য পোস্ট করুন