ধন-সম্পদ, রিজিক বৃদ্ধি ও বরকতের দু’আ

 

ধন-সম্পদ, রিজিক বৃদ্ধি ও বরকতের দু’আ

১। আল্লাহুম্মা আকসির মা-লী ওয়া ওয়ালাদী ওয়া বারিক-লি ফিমা আতাইতানি।

অর্থঃ হে আল্লাহ! আমার ধন-সম্পদ ও সন্তান বৃদ্ধি করে দিন এবং যা কিছু আমাকে দিয়েছেন তাতে বরকত দান করুন।                                                                                                          [সহীহ বুখারী – ৭/১৫৪]

২। আল্লাহুম্মাগফিরলি যাম্বি ওয়া ওয়াস সি’লী ফি দা-রী ওয়া বারিক লি ফি রিযকী।

অর্থঃ হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন, আমার গৃহ প্রসস্থ করে দিন, এবং আমার রুযীতে বরকত দান করুন।                                                                                                                [সহিহুম জামে-১২৬৫]

৩। আল্লাহুম্মা আসলীহ লী দীনি ওয়া ওয়াস সি’লী ফি দা-রী ওয়া বারিক লী ফি রিযিকী।

অর্থঃ হে আল্লাহ! আপনি আমার ধর্মজীবনকে সর্বাঙ্গীণ সুন্দর করে দিন, আমার বাড়িকে প্রশস্থ করে দিন, এবং আমার রুযীতে বরকত দান করুন।                                                                                [তাবারানী- ২/১৯৬]

 

[প্রতিদিন ১০০ বার] বৃষ্টির ফোটার মত রিজিকের দু’আ।

৪। লা ইলাহা ইল্লাল্লাহু, আল মালিকুল হাক্কুল মুবিন, মুহাম্মাদুর রাসুলাল্লাহ, আস সাদিকুল ওয়াদিল আমিন।

অর্থঃ সর্ব শক্তিমান আল্লাহ ছাড়া ইবাদতের কেউ যোগ্য নয়, শুধুমাত্র তিনিই প্রকৃত মালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যিনি অঙ্গীকার রক্ষা করেন এবং ‍যিনি বিশ্বস্ত।

-    দু’আটি পবিত্র কাবা শরীফের দরজার উপরের গিলাফের উপর লিখা আছে। এছাড়াও বিভিন্ন মসজিদে, বিশেষ করে মানুষ ইন্তেকাল করলে তার খাটিয়ার উপরেও এ গিলাফটি ব্যবহার করা হয়। এই দু’আ প্রতিদিন ১০০ বার পড়লে তা দারিদ্র্যতার বিরুদ্ধে নিরাপত্তা দিবে, সম্পদ অর্জনের মাধ্যম হবে এবং কবরের পরীক্ষা থেকে মুক্ত থাকবে।    [উৎস: তারিখে বাগদাদ, খন্ডঃ ১২, পৃষ্ঠাঃ ৩৫৮, আল হিলিয়া, খন্ডঃ ৮, পৃষ্ঠাঃ ৩০৯]

৫। বা-রাকাল্লা-হু লাকা ফী আহলিকা ওয়া মা-লিকা, ইন্নামা জাযা-উস সালাফে আল-হামদু ওয়াল আদা-উ।

 

জুম্মার সালাত শেষে ৭০ বার পড়লে আয়-রোজগার বৃদ্ধি পাবেঃ

৬। আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।

অর্থঃ হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন।                           [তিরমিজি ৩৫৬৩]

Post a Comment

নবীনতর পূর্বতন