ঋণ পরিশোধ এবং দরিদ্রতা থেকে স্বাবলম্বী হবার দু’আ
ফাতিমা [রাঃ] রাসূলুল্লাহ [সাঃ] -এর নিকট একটি খাদেম চাওয়ার জন্য আসলে রাসূল [সাঃ] এই দু’আ শিখিয়ে দেন এবং বলেন এটি তাঁর [ফাতিমা [রাঃ]] এর চাওয়ার থেকে উত্তম দু’আ।
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ الْعَظِيمِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ
আল্লাহুমা রাব্বুস সামাওয়াতিস সাব'য়ী ওয়া রাব্বুল আরশিল আজীম, রাব্বানা ওয়া রাব্বা কুল্লী শাইয়্যীন, মুনযিলাত্তাওরাতি ওয়া ইনজিলী ওয়াল কুরআনিল আজীম। আন্তাল আউয়ালু ফালাইসা কবলাকা শাইয়্যুন, ওয়া আন্তাল আখিরু ফালাইসা বা'দাকা শাইয়্যুন, ওয়া আন্তাজ জাহিরু ফালাইসা ফাও-ককা শাইয়্যুন, ওয়া আন্তাল বাতিনু ফালাইসা দুনাকা শাইয়্যুকদি আন্নাদ্দায়না ওয়া আগনিনা মিল ফাকরি।
অর্থঃ হে আল্লাহ্, সাত আসমানের প্রতিপালক ও মহান আরশের প্রভু, আমাদের প্রতিপালক এবং প্রতিটি জিনিসের প্রতিপালক, তাওরাত, ইনজীল ও মহান কুরআন নাযিলকারী, তুমিই আদি, তোমার পূর্বে কিছুই নাই, তুমি অন্ত, তোমার পরেও কিছুই নাই, তুমিই প্রবল, বিজয়ী ও প্রকাশ্য, তোমার উপরে কিছুই নাই, তুমিই গুপ্ত, তুমি ছাড়া আর কিছু নাই। অতএব তুমি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও এবং দরিদ্রতা হতে আমাকে সাবলম্বী করে দাও।
[মুসলিম ২৭১৩, তিরমিজি ৩৪০০, ৩৪৮১, আবু দাউদ ৫০৫১, আহমাদ ৮৭৩৭, ৮৯৯৪, ১০৫৪১, সুনানে ইবনে মাজাহ ৩৮৩১]
একটি মন্তব্য পোস্ট করুন