যে দু’আর নেকি ফেরেশতারা লিখে শেষ করতে পারে না
يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ
ইয়া রাব্বি! লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়ালি আযিমী সুলতানিকা।
অর্থ: হে আমার রব! তোমার জন্যই সমস্ত প্রশংসা—যেমনটি তোমার মহান সত্তা ও তোমার মহাশক্তিশালী রাজত্বের উপযুক্ত।
ফজিলতঃ
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: এক বান্দা যখন এই হামদ পড়ল, তখন দুইজন ফেরেশতা থমকে গেলেন—তারা বুঝতে পারলেন না এর সাওয়াব কীভাবে লিখবেন। তারা আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন:
“হে আমাদের রব! আপনার এক বান্দা এমন একটি প্রশংসা করেছে যার সাওয়াব আমরা কীভাবে লিখব বুঝতে পারছি না।”
তখন আল্লাহ তাআলা বললেন:
“আমার বান্দা কী বলেছে?”
ফেরেশতারা বাক্যটি বললে আল্লাহ তাআলা বললেন:
“তোমরা এটিকে যেমন বলা হয়েছে তেমনই লিখে রাখো, যতক্ষণ না আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করে। তখন আমি নিজেই তাকে এর প্রতিদান দেব।”
সুবহানাল্লাহ!
📖 রেফারেন্স: সুনান ইবনে মাজাহ — হাদীস: 3801
আল-মু‘জামুল আওসাত (তাবারানী),
শু‘আবুল ঈমান (বায়হাকী)।
হাদীসটি শাইখ আলবানী (রহ.) হাসান বলেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন