জানাযার সালাত
মৃত ব্যক্তির জন্য জানাযার সালাতে দু’আ
|
১। اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَاراً خَيْراً مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْراً مِنْ أَهْلِهِ، وَزَوْجَاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ القَبْرِ وَعَذَابِ النَّارِ আল্লাহুম্মাগফিরলাহু ওয়ার হামহু ওয়া আফিহী ওয়া আফু আনহু ওয়াগসিলহু বিমা’য়ীন ওয়া ছালজিন ওয়া বারাদিন ওয়া নাক্কিহী মিনাদ্দুনুবী ওয়াল খাতাইয়্যা কামা ইউনাক্কাছ ছাউবুল আব-ইয়াদ্দু মিনাদ্দানাসি ওয়া আবদিলহু বিদারিহী দাররান খায়রান মিন দারিহী ওয়া আহলান খায়রান মিন আহলিহী ওয়াকিহী ফিতনাতাল কাবরি ওয়া আযাবান্নার। অর্থঃ হে আল্লাহ! তুমি তাকে দয়া করো, তাকে ক্ষমা করো এবং তার উপর করুণা বর্ষণ করো, তাকে ক্ষমা করো, তার পাপরাশি দূর করে দাও। তাকে ঠান্ডা পানি ও বরফ দ্বারা ধৌত করো এবং সাদা কাপড় থেকে যেভাবে ময়লা পরিষ্কার করা হয়, তদ্রূপ তাকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করো। তার ঘরের পরিবর্তে তাকে উত্তম আবাস দান করো, তার পরিবার থেকেও উত্তম পরিবার তাকে দান করো এবং তাকে কবরের বিপর্যয় ও দোযখের শাস্তি থেকে রক্ষা করো। [মুসলিম ২/৬৬৩, নং ৯৬৩ সুনান ইবনে মাজা ১৫০০, তিরমিজি ১০২৫, নাসাঈ ১৯৮৩] |
|
২। اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا. اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلاَمِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ، اللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ، وَلاَ تُضِلَّنَا بَعْدَهُ আল্লাহুম্মাগফিরলী হাইয়্যীনা ওয়া মাইয়্যীতিনা ওয়া শাহিদীনা ওয়া গাইয়্যীবানা ওয়া সাগিরীনা ওয়া কাবিরীনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহ-ইয়াইতাহু মিন্না ফা’আহ-ইয়্যীহী আলাল ইসলামি ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতা ওয়াফফাহু আলাল ইমানী। আল্লাহুমা লা তাহরি মিন আজরাহু ওয়ালা তুদিল্লানা বা’দাহু। অর্থঃ হে আল্লাহ! আমাদের জীবিত-মৃত, উপস্থিত, অনুপস্থিত, ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে ক্ষমা কর। হে আল্লাহ! তুমি আমাদের মধ্যে যাকে জীবিত রাখ তাকে ইসলামের উপর জীবিত রাখো এবং আমাদের মধ্যে যাকে মৃত্যু দান করো, তাকে ঈমানের সাথে মৃত্যুদান করো। হে আল্লাহ! আমাদেরকে এর প্রতিদান থেকে বঞ্ছিত করো না এবং এর পরে আমাদের পথভ্রষ্ট করো না। ü রসূলুল্লাহ [সাঃ] জানাযার সালাতে এই দু’আটি বলতেন। [মিশকাত ১৬৭৫। তাহকীক আলবানীঃ সহীহ, আবূ দাঊদ, নং ৩২০১; তিরমিযী, নং ১০২৪; নাসাঈ, নং ১৯৮৫; ইবন মাজাহ, ১/৪৮০, নং ১৪৯৮; আহমাদ ২/৩৬৮, নং ৮৮০৯। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ্ ১/২৫১] |
|
৩। اللَّهُمَّ إِنَّ فُلاَنَ بْنَ فُلاَنٍ فِي ذِمَّتِكَ، وَحَبْلِ جِوَارِكَ، فَقِهِ مِنْ فِتْنَةِ الْقَبْرِ، وَعَذَابِ النَّارِ، وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ، فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحيمُ আল্লাহুমা ইন্না [ফুলান ইবনে ফুলান] ফি জিম্মাতিকা ওয়া হাবলি যিওয়ারিকা ফাকিহী মিন ফিতনাতিল কাবরি ওয়া আযাবিন্নার ওয়া আন্তা আহলুল ওয়াফা’য়ী ওয়াল হাক্ক। ফাগরিলাহু ওয়ার হামহু, ইন্নাকা আন্তাল গাফুরুর রাহীম। অর্থঃ হে আল্লাহ! অমুকের পুত্র অমুক তোমার যিম্মায় এবং তোমার নিরাপত্তার বন্ধনে। তুমি তাকে কবরের বিপর্যয় ও দোযখের শাস্তি থেকে রক্ষা করো এবং তাকে দয়া করো। কেননা তুমিই কেবল ক্ষমাকারী পরম দয়ালু। ü রসূলুল্লাহ [সা:] মুসলমানদের এক ব্যাক্তির জানাযার সালাত আদায় করার সময় এই দু’আটি করেছেন। [ইবন মাজাহ্, নং ১৪৯৯। দেখুন, সহীহ ইবন মাজাহ ১/২৫১। তাছাড়া হাদীসটি আবূ দাউদও বর্ণনা করেছেন, ৩/২১১, নং ৩২০২] |
|
৪। اللَّهُمَّ عَبْدُكَ وَابْنُ أَمَتِكَ احْتَاجَ إِلَى رَحْمَتِكَ، وَأَنْتَ غَنِيٌّ عَنْ عَذَابِهِ، إِنْ كَانَ مُحْسِناً فَزِدْ فِي حَسَنَاتِهِ، وَإِنْ كَانَ مُسِيئاً فَتَجَاوَزْ عَنْهُ আল্লা-হুম্মা আবদুকা, ওয়াবনু আমাতিকা, এহতাজা ইলা রাহমাতিকা, ওয়া আনতা গানিয়্যুন আন আযা-বিহি, ইন কা-না মুহসিনান ফাযিদ ফী হাসানা-তিহি, ওয়া ইন কা-না মুসীআন ফা তাজা-ওয়ায আনহু। অর্থঃ হে আল্লাহ, আপনার এক দাস, আর এক দাসীর পুত্র, আপনার অনুগ্রহের মুখাপেক্ষী, আপনি তাকে শাস্তি দেওয়া থেকে অমুখাপেক্ষী। যদি সে নেককার বান্দা হয়, তবে তার সওয়াব আরও বাড়িয়ে দিন, আর যদি বদকার বান্দা হয়, তবে তার অপরাধকর্ম এড়িয়ে যান। [হাদীসটি সংকলণ করেন, হাকেম তাঁর মুস্তাদরাকে এবং সহীহ বলেছেন, ১/৩৫৯; আর যাহাবী সেটা সমর্থন করেছেন। আরও দেখুন, আলবানী, আহকামুল জানায়েয, পৃ. ১২৫] |
§ মৃতকে কবরে রাখার সময় রাসূল [সাঃ] বলতেন - বিস্মিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবু খালিদ [রহঃ] বলেন, লাশকে তার কবরে রাখার সময় তিনি বলতেনঃ বিস্মিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। হিশাম [রহঃ] তার হাদীসে বলেন, বিস্মিল্লাহি ওয়া ফী সাবীলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। [সুনান ইবনে মাজা ১৫৫০, তিরমিজি ১০৪৬, আবূ দাউদ ৩২১৩, আহমাদ ৪৭৯৭]
§ মৃতকে দাফন করার পর দু’আঃ
اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ثَبِّتْهُ
আল্লা-হুম্মাগফির লাহু, আল্লা-হুম্মা সাববিতহু
অর্থঃ হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ্ আপনি তাকে (প্রশ্নোত্তরের সময়) স্থির রাখুন।
[নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের পাশে দাঁড়াতেন এবং বলতেন, ‘তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর, আর তার জন্য দৃঢ়তা চাও। কেননা এখনই তাকে জিজ্ঞাসা করা হবে’। আবু্দাউদ ৩/৩১৫, নং ৩২২৩; হাকেম এবং তিনি একে সহীহ বলেছেন, আর যাহাবী সমর্থন করেছেন, ১/৩৭০]
একটি মন্তব্য পোস্ট করুন