মোনাজাত বা দু’আ করার নিয়ম আল্লাহ তা’আলাই বলে দিয়েছেন

 

মোনাজাত বা দু’আ করার নিয়ম আল্লাহ তা’আলাই বলে দিয়েছেন

§  তোমরা ধৈর্য্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, আর তা আল্লাহভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন।                                 [সূরা আল বাকারাহ, আয়াত-৪৫]

§  তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ের সঙ্গে এবং গোপনে আহবান কর, তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না।                                   [সূরা আল আরাফ, আয়াত-৫৫]

§  তোমার প্রতিপালককে মনে মনে বিনয়ের সঙ্গে ভয়-ভীতি সহকারে অনুচ্চস্বরে সকাল-সন্ধ্যায় স্মরণ কর আর উদাসীনদের দলভুক্ত হয়ো না।                                  [সূরা আল আরাফ, আয়াত- ২০৫]

§  মুহাম্মদ [সাঃ] বলেছেন, “শীঘ্রই এ উম্মাতের মধ্যে এমন একদল লোকের আবির্ভাব ঘটবে, যারা পবিত্রতা অর্জন ও দু’আর ক্ষেত্রে বাড়াবাড়ি করবে।“                                   [সুনানে আবু দাউদ ৯৬]

§  রাসূলুল্লাহ [সাঃ] বলেছেনঃ “যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু প্রবর্তন করবে যা তাতে নেই, তা প্রত্যাখ্যাত।“

§  ইবনু ঈসা [রহঃ] বলেন, নবী [সাঃ] বলেছেনঃ “কোন ব্যক্তি আমাদের আচার–অনুষ্ঠানের বিপরীত কিছু প্রবর্তন করলে তা বর্জনীয়।“                                                  [আবু দাউদ ৪৬০৬]

§  বান্দা সাজদাহর সময়ে মহান আল্লাহর সর্বাধিক নৈকট্য লাভ করে। কাজেই এ সময় তোমরা অধিক পরিমাণে দু‘আ পাঠ করবে।                                             [আবু দাউদ ৮৭৫, নাসাঈ ১০৪৫]

Post a Comment

নবীনতর পূর্বতন