সুন্নত ও নফল সালাত বাড়িতে আদায়ের বিস্ময়কর প্রতিদান

 

সুন্নত ও নফল সালাত বাড়িতে আদায়ের বিস্ময়কর প্রতিদান

যাইদ ইবনু সাবিত (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাঃ) বলেনঃ ফরয ব্যতীত তোমাদের বাড়িতে আদায়কৃত নামায সর্বোৎকৃষ্ট।

[সহীহুল বুখারী ৭৩১, ৬১১৩, ৭২৯০, মুসলিম ৭৮১, তিরমিজি ৪৫০, নাসায়ী ১৫৯৯, আবূ দাঊদ ১০৪৪, ১৪৫৭, আহমাদ ২১০৭২, ২১০৮, ২১১১৪, মুওয়াত্তা মালিক ২৯৩, দারেমী ১৩৫৬, জামে' আত-তিরমিজি-৪৫০]

হাদিসের মান: সহিহ হাদিস।

যায়িদ ইবনু সাবিত (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাঃ) বলেছেনঃ কোন ব্যাক্তির ফরয সালাত ছাড়া অন্যান্য সালাত আমার এ মাসজিদে (মাসজিদে নববীতে) আদায়ের চাইতে তার নিজ ঘরে আদায় করা অধিক উত্তম।                                                       [সুনানে আবু দাউদ-১০৪৪] হাদিসের মান: সহিহ হাদিস

 

আবদুল্লাহ বিন সা‘দ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, কোনটি উত্তম- আমার ঘরের সালাত অথবা মাসজিদের সালাত? তিনি বলেন, তুমি কি আমার ঘর দেখো না, তা মাসজিদের কত নিকটে? তা সত্ত্বেও আমার মাসজিদে সালাত পড়া অপেক্ষা আমার ঘরে সালাত পড়া আমার নিকট অধিক প্রিয়। কিন্তু ফরয সালাত হলে (তা মাসজিদে পড়বে)।

[আহমাদ ১৮৫২৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ১৯০, সহীহ তারগীব ৪৩৯, সহীহ আবী দাউদ ২০৫, মুখতামার শামায়িল ২৫১। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৩৭৮]                           হাদিসের মান: সহিহ হাদিস

 

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ সালাত পড়লে তার কিছু অংশ সে যেন তার ঘরে পড়ে। কারণ তার সালাতের উসীলায় আল্লাহ তার ঘরে প্রাচুর্য দান করেন।

[তাখরীজ কুতুবুত সিত্তাহ: আহমাদ ১০৭২৮, ১১১৭৩। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ১৩৯২, সুনানে ইবনে মাজাহ-১৩৭৬]                                                                                              হাদিসের মানঃ সহিহ

 

দামরাহ ইবনু হাবীব (র) থেকে রাসূলুল্লাহ (সাঃ)-এর জনৈক সাহাবী হতে বর্ণিত । তিনি বলেন: জনসম্মুখে (সুন্নাত ও নফল) সলাত আদায়ের চাইতে কোন ব্যক্তির নিজ বাড়িতে আদায় করাটা তেমনি বেশি ফাযীলাতপূর্ণ যেমন ফাযীলাত রয়েছে নফলের উপর ফরযের ।

[বায়হাক্বীর শু'আবুল ঈমান হা/২৯৮৯- হাদীসের শব্দাবলী তার, সহীহ আত-তারগীব হা/৪৩৮ । আল্লামা মুনযিরী বলেন: এর সানাদ হাসান ইনশাআল্লাহ । শায়খ আলবানী হাদীসটিকে হাসান বলেছেন]                                   হাদিসের মান: সহিহ হাদিস

 

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাঃ) বলেন, মাসজিদুল হারাম ব্যতীত, অন্যান্য মাসজিদে পড়া সলাতের তুলনায় আমার এ মাসজিদে পড়া সালাত হাজার গুন শ্রেষ্ঠ।

[সহীহ বুখারী ১১৯০, সহীহ মুসলিম ১৩৯১-৪, তিরমিজি ৩২৫, নাসায়ী ৬৯৪, ২৮৯৯; আহমাদ ৭২১২, ৭৩৬৭, ৭৪৩২, ৭৬৭৬, ৭৬৮১, ৭৮৮৫, ৯৬৮০, ৯৭০১, ৯৭৬২, ৯৯০৫, ৯৯২৬, ১০০৯৭; মুওয়াত্ত্বা মালিক ৪৬১, দারিমী ১৪১৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৯৭১।, সুনানে ইবনে মাজাহ-১৪০৪]                           হাদিসের মান: সহিহ হাদিস

=======================✪✪✪✪✪=====================

() শেয়ার করুনঃ

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘‘যে ব্যক্তি ভাল কাজের পথ দেখাবে, সে তার প্রতি আমলকারীর সমান নেকী পাবে।’’                                        [সহীহ মুসলিম ৪৭৯৩, তিরমিজি ২৬৭১, আবূ দাউদ ৫১২৯ মান: সহীহ]

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না।             

       [সহীহ মুসলিম--৬৬৯৭, তিরমিজি ২৬৭৪, আবূ দাঊদ ৪৬০৯, দারিমী ৫১৩, ইবনে মাজাহ-২০৬ মান: সহীহ]

Post a Comment

নবীনতর পূর্বতন