রিয়াজুল জান্নাহর ভিতরে বিশেষ দুটি স্থান। 💙
রিয়াজুল জান্নাহর এই দুটি স্থান অত্যন্ত পবিত্র ও বরকতময় যা উম্মতের জন্য ইতিহাসকে স্মরণ করিয়ে দিতে সাহায্য করে।
➤ সবুজ চিহ্নিত স্থান- এটি সেই স্থান যেখানে রাসূলুল্লাহ ﷺ এর যুগে ইমামতি করতেন। তুর্কিরা অত্যন্ত আশেক এবং আদব রক্ষা করা জাতি, তাই তারা ক্ষমতায় থাকাকালীন সেই বরকতময় স্থানটিকে সংস্কারের সময় মিহরাবের ভেতরে নিয়ে নিয়েছেন। এর উদ্দেশ্য হলো যেন ওই পবিত্র ও সম্মানিত স্থানে কারো পা না পড়ে। এবং মানুষ যখন সেজদা করে, তখন তাদের মাথা যেন সেই পবিত্র স্থান থেকে কিছুটা পেছনে থাকে যেখানে রাসূলুল্লাহ ﷺ এর কদম মুবারক থাকতো।
➤ লাল চিহ্নিত স্থান- বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় লাল চিহ্নিত স্থানটিতে পৃথিবীর গাছগুলোর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান গাছ "উস্তুনাহ হান্নানা" (খেজুর গাছের ধ্বংসাবশেষ) ছিল। রাসূলুল্লাহ ﷺ এই গাছটিতে হেলান দিয়ে খুতবা দিতেন। বর্তমানে এইখানে একটি বিশাল পিলার করা আছে এবং বিশেষ চিহ্ন দ্বারা সে গাছটিকে নির্দেশিত করছে।
হযরত সাইয়্যিদুনা হাসান বসরী রা. যখন উস্তুনাহ হান্নানার বর্ণনা দিতেন, তখন তিনি খুব কাঁদতেন এবং বলতেন- ❝হে আল্লাহর বান্দারা! যখন একটি নির্জীব গাছের কান্ড রাসূলুল্লাহ ﷺ এর বিরহে কাঁদতে পারে, তখন রাসূলুল্লাহ ﷺ এর বিরহে কাঁদার অধিকার তোমাদের আরও বেশি রয়েছে।❞
আল্লাহু আকবর।
ওয়াফাউল ওয়াফা ও দালায়েলুন নুবুওয়াহ লিল বায়হাকী হতে।
একটি মন্তব্য পোস্ট করুন